ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

শ্রীপুরে কেমিক‌্যাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ads

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের একটি কেমিক‌্যাল কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসে সাতটি ইউনিট। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। এসময় আশপাশে ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মিয়ারাজ বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি জানান, আগুনের সংবাদে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় পরে জয়দেবপুর ও পার্শ্ববর্তী ময়মনসিংহের ভালুকা থেকে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। সব মিলিয়ে সাতটি ইউনিট কাজ করছে।  প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা ও আগুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

ads
ads
ads

Our Facebook Page